বাবার স্মৃতি

আমার বাবা (জুন ২০১৫)

ফয়সল সৈয়দ
  • ৪৩৬
বাবার স্মৃতি আগলে রেখে পথটি চেয়ে থাকে
আমার মায়ের দু'চোখ তখন লোনাজলে মাখে।
আলতো দেহে গা-এলিয়ে মুখটি জলে ভাসে
চোখের ভাষা বুঝবো বলে আমায় দেখে হাসে।
শাড়ির আঁচল মাথায় তুলে সন্ধ্যা যখন নামে
আমার মায়ের নোলক-ধাঁধায় স্মৃতিগুলো থামে।
স্মৃতিতটে হোঁচট খেয়ে ভাসে বাবার মুখ
জাবর কেটে হারিয়ে গেছে আমার মায়ের সুখ।
সুখের ছোঁয়া পায় না খুঁজে মায়ের দু'টি চোখ
বাবার স্মৃতি রাখবে ধরে- এই জনমের শোক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ আহসান বাবার স্মৃতি রাখবে ধরে- এই জনমের শোক।
ভাই আহসান আপনার ভাল লাগা আগলে রাখলাম- এ বুকে।

১৩ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী